[15] أَفَعَيينا بِالخَلقِ الأَوَّلِ ۚ بَل هُم فى لَبسٍ مِن خَلقٍ جَديدٍ
[15] আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষন করেছে।
[15] Were We then tired with the first creation? Nay, they are in confused doubt about a new creation (i.e. Resurrection)?
Author Archives: এস.এম. মঞ্জুর রহমান
সুরা ক্বাফ : আয়াত ১৬ ।
[16] وَلَقَد خَلَقنَا الإِنسٰنَ وَنَعلَمُ ما تُوَسوِسُ بِهِ نَفسُهُ ۖ وَنَحنُ أَقرَبُ إِلَيهِ مِن حَبلِ الوَريدِ
[16] আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে, সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।
[16] And indeed We have created man, and We know what his ownself whispers to him. And We are nearer to him than his jugular vein (by Our Knowledge).
সুরা ক্বাফ : আয়াত ১৭ ।
[17] إِذ يَتَلَقَّى المُتَلَقِّيانِ عَنِ اليَمينِ وَعَنِ الشِّمالِ قَعيدٌ
[17] যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে।
[17] (Remember!) that the two receivers (recording angels) receive (each human being), one sitting on the right and one on the left (to note his or her actions)
সুরা ক্বাফ : আয়াত ১৮ ।
[18] ما يَلفِظُ مِن قَولٍ إِلّا لَدَيهِ رَقيبٌ عَتيدٌ
[18] সে যে কথাই উচ্চারণ করে, তাই গ্রহণ করার জন্যে তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।
[18] Not a word does he (or she) utter, but there is a watcher by him ready (to record it).
সুরা ক্বাফ : আয়াত ১৯ ।
[19] وَجاءَت سَكرَةُ المَوتِ بِالحَقِّ ۖ ذٰلِكَ ما كُنتَ مِنهُ تَحيدُ
[19] মৃত্যুযন্ত্রণা নিশ্চিতই আসবে। এ থেকেই তুমি টালবাহানা করতে।
[19] And the stupor of death will come in truth: “This is what you have been avoiding!”
সুরা ক্বাফ : আয়াত ২০ ।
[20] وَنُفِخَ فِى الصّورِ ۚ ذٰلِكَ يَومُ الوَعيدِ
[20] এবং শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন।
[20] And the Trumpet will be blown — that will be the Day whereof warning (had been given) (i.e. the Day of Resurrection).
সুরা ক্বাফ : আয়াত ২১ ।
[21] وَجاءَت كُلُّ نَفسٍ مَعَها سائِقٌ وَشَهيدٌ
[21] প্রত্যেক ব্যক্তি আগমন করবে। তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী।
[21] And every person will come forth along with an (angel) to drive (him), and an (angel) to bear witness.
সুরা ক্বাফ : আয়াত ২২ ।
[22] لَقَد كُنتَ فى غَفلَةٍ مِن هٰذا فَكَشَفنا عَنكَ غِطاءَكَ فَبَصَرُكَ اليَومَ حَديدٌ
[22] তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে। এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি। ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ন।
[22] (It will be said to the sinners): “Indeed you were heedless of this, now We have removed your covering, and sharp is your sight this Day!”
সুরা ক্বাফ : আয়াত ২৩ ।
[23] وَقالَ قَرينُهُ هٰذا ما لَدَىَّ عَتيدٌ
[23] তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।
[23] And his companion (angel) will say: “Here is (this Record) ready with me!”
সুরা ক্বাফ : আয়াত ২৪ ।
[24] أَلقِيا فى جَهَنَّمَ كُلَّ كَفّارٍ عَنيدٍ
[24] তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে,
[24] (Allah will say to the angels): “Both of you throw into Hell, every stubborn disbeliever (in the Oneness of Allâh, in His Messengers) —
সুরা ক্বাফ : আয়াত ২৫ ।
[25] مَنّاعٍ لِلخَيرِ مُعتَدٍ مُريبٍ
[25] যে বাধা দিত মঙ্গলজনক কাজে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।
[25] “Hinderer of good, transgressor, doubter,
সুরা ক্বাফ : আয়াত ২৬ ।
[26] الَّذى جَعَلَ مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ فَأَلقِياهُ فِى العَذابِ الشَّديدِ
[26] যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
[26] “Who set up another ilâh (god) with Allâh, Then both of you cast him in the severe torment.”
সুরা ক্বাফ : আয়াত ২৭ ।
[27] ۞ قالَ قَرينُهُ رَبَّنا ما أَطغَيتُهُ وَلٰكِن كانَ فى ضَلٰلٍ بَعيدٍ
[27] তার সঙ্গী শয়তান বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুতঃ সে নিজেই ছিল সুদূর পথভ্রান্তিতে লিপ্ত।
[27] His companion (Satan — devil)] will say: “Our Lord! I did not push him to transgression, (in disbelief, oppression, and evil deeds) but he was himself in error far astray.”
সুরা ক্বাফ : আয়াত ২৮ ।
[28] قالَ لا تَختَصِموا لَدَىَّ وَقَد قَدَّمتُ إِلَيكُم بِالوَعيدِ
[28] আল্লাহ বলবেনঃ আমার সামনে বাকবিতন্ডা করো না আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম।
[28] Allâh will say: “Dispute not in front of Me, I had already, in advance, sent you the threat.
সুরা ক্বাফ : আয়াত ২৯ ।
[29] ما يُبَدَّلُ القَولُ لَدَىَّ وَما أَنا۠ بِظَلّٰمٍ لِلعَبيدِ
[29] আমার কাছে কথা রদবদল হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নই।
[29] The Sentence that comes from Me cannot be changed, and I am not unjust to the slaves.”
সুরা ক্বাফ : আয়াত ৩০ ।
[30] يَومَ نَقولُ لِجَهَنَّمَ هَلِ امتَلَأتِ وَتَقولُ هَل مِن مَزيدٍ
[30] যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবেঃ আরও আছে কি?
[30] On the Day when We will say to Hell: “Are you filled?” It will say: “Are there any more (to come)?”
সুরা ক্বাফ : আয়াত ৩১ ।
[31] وَأُزلِفَتِ الجَنَّةُ لِلمُتَّقينَ غَيرَ بَعيدٍ
[31] জান্নাতকে উপস্থিত করা হবে খোদাভীরুদের অদূরে।
[31] And Paradise will be brought near to the Muttaqûn (pious – see V.2:2) not far off.
সুরা ক্বাফ : আয়াত ৩২ ।
[32] هٰذا ما توعَدونَ لِكُلِّ أَوّابٍ حَفيظٍ
[32] তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
[32] (It will be said): “This is what you were promised, – (it is) for those oft-returning (to Allâh) in sincere repentance, and those who preserve their covenant with Allâh (by obeying Him in all what He has ordered, and worshipping none but Allâh Alone, i.e. follow Allâh’s religion, Islâmic Monotheism).
সুরা ক্বাফ : আয়াত ৩৩ ।
[33] مَن خَشِىَ الرَّحمٰنَ بِالغَيبِ وَجاءَ بِقَلبٍ مُنيبٍ
[33] যে না দেখে দয়াময় আল্লাহ তা’আলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হত।
[33] “Who feared the Most Gracious (Allâh) in the Ghaib (unseen) and brought a heart turned in repentance (to Him – and absolutely free from each and every kind of polytheism).
সুরা ক্বাফ : আয়াত ৩৪ ।
[34] ادخُلوها بِسَلٰمٍ ۖ ذٰلِكَ يَومُ الخُلودِ
[34] তোমরা এতে শান্তিতে প্রবেশ কর। এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন।
[34] “Enter you therein in peace and security — this is a Day of eternal life!”