[45] وَلَقَد ءاتَينا موسَى الكِتٰبَ فَاختُلِفَ فيهِ ۗ وَلَولا كَلِمَةٌ سَبَقَت مِن رَبِّكَ لَقُضِىَ بَينَهُم ۚ وَإِنَّهُم لَفى شَكٍّ مِنهُ مُريبٍ
[45] আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতভেদ সৃষ্টি হয়। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআন সমন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত।
[45] And indeed We gave Mûsa (Moses) the Scripture, but dispute arose therein. And had it not been for a Word that went forth before from your Lord, (the torment would have overtaken them) and the matter would have been settled between them. But truly, they are in grave doubt thereto (i.e. about the Qur’ân). (Tafsir Al-Qurtubi)
Author Archives: এস.এম. মঞ্জুর রহমান
সুরা হা-মীম : আয়াত ৪৬ ।
[46] مَن عَمِلَ صٰلِحًا فَلِنَفسِهِ ۖ وَمَن أَساءَ فَعَلَيها ۗ وَما رَبُّكَ بِظَلّٰمٍ لِلعَبيدِ
[46] যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না।
[46] Whosoever does righteous good deed it is for (the benefit of) his ownself, and whosoever does evil, it is against his ownself, and your Lord is not at all unjust to (His) slaves.
সুরা হা-মীম : আয়াত ৪৭ ।
[47] ۞ إِلَيهِ يُرَدُّ عِلمُ السّاعَةِ ۚ وَما تَخرُجُ مِن ثَمَرٰتٍ مِن أَكمامِها وَما تَحمِلُ مِن أُنثىٰ وَلا تَضَعُ إِلّا بِعِلمِهِ ۚ وَيَومَ يُناديهِم أَينَ شُرَكاءى قالوا ءاذَنّٰكَ ما مِنّا مِن شَهيدٍ
[47] কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা। তাঁর জ্ঞানের বাইরে কোন ফল আবরণমুক্ত হয় না। এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে, আমাদের কেউ এটা স্বীকার করে না।
[47] To Him (Alone) is referred the knowledge of the Hour. No fruit comes out of its sheath, nor does a female conceive, nor brings forth (young), except by His Knowledge. And on the Day when He will call unto them (polytheists) (saying): “Where are My (so-called) partners (whom you did invent)?” They will say: “We inform You that none of us bears witness to it (that they are Your partners)!”
সুরা হা-মীম : আয়াত ৪৮ ।
[48] وَضَلَّ عَنهُم ما كانوا يَدعونَ مِن قَبلُ ۖ وَظَنّوا ما لَهُم مِن مَحيصٍ
[48] পূর্বে তারা যাদের পূজা করত, তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে, তাদের কোন নিস্কৃতি নেই।
[48] And those whom they used to invoke before before (in this world) shall disappear from them, and they will perceive that they have no place of refuge (from Allâh’s punishment).
সুরা হা-মীম : আয়াত ৪৯ ।
[49] لا يَسـَٔمُ الإِنسٰنُ مِن دُعاءِ الخَيرِ وَإِن مَسَّهُ الشَّرُّ فَيَـٔوسٌ قَنوطٌ
[49] মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে।
[49] Man (the disbeliever) does not get tired of asking good (things from Allâh), but if an evil touches him, then he gives up all hope and is lost in despair.
সুরা হা-মীম : আয়াত ৫০ ।
[50] وَلَئِن أَذَقنٰهُ رَحمَةً مِنّا مِن بَعدِ ضَرّاءَ مَسَّتهُ لَيَقولَنَّ هٰذا لى وَما أَظُنُّ السّاعَةَ قائِمَةً وَلَئِن رُجِعتُ إِلىٰ رَبّى إِنَّ لى عِندَهُ لَلحُسنىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذينَ كَفَروا بِما عَمِلوا وَلَنُذيقَنَّهُم مِن عَذابٍ غَليظٍ
[50] বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি।
[50] And truly, if We give him a taste of mercy from Us, after some adversity (severe poverty or disease, etc.) has touched him, he is sure to say: “This is due to me (merit), I think not that the Hour will be established. But if I am brought back to my Lord, surely, there will be for me the best (wealth) with Him. Then, We verily, will show to the disbelievers what they have done and We shall make them taste a severe torment.
সুরা হা-মীম : আয়াত ৫১ ।
[51] وَإِذا أَنعَمنا عَلَى الإِنسٰنِ أَعرَضَ وَنَـٔا بِجانِبِهِ وَإِذا مَسَّهُ الشَّرُّ فَذو دُعاءٍ عَريضٍ
[51] আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে।
[51] And when We show favour to man, he withdraws and turns away; but when evil touches him, then he has recourse to long supplications.
সুরা হা-মীম : আয়াত ৫২ ।
[52] قُل أَرَءَيتُم إِن كانَ مِن عِندِ اللَّهِ ثُمَّ كَفَرتُم بِهِ مَن أَضَلُّ مِمَّن هُوَ فى شِقاقٍ بَعيدٍ
[52] বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়, অতঃপর তোমরা একে অমান্য কর, তবে যে ব্যক্তি ঘোর বিরোধিতায় লিপ্ত, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে?
[52] Say: “Tell me, if it (the Qur’ân) is from Allâh, and you disbelieve in it, who is more astray than one who is in opposition far away (from Allâh’s Right Path and His obedience).
সুরা হা-মীম : আয়াত ৫৩ ।
[53] سَنُريهِم ءايٰتِنا فِى الءافاقِ وَفى أَنفُسِهِم حَتّىٰ يَتَبَيَّنَ لَهُم أَنَّهُ الحَقُّ ۗ أَوَلَم يَكفِ بِرَبِّكَ أَنَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ شَهيدٌ
[53] এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?
[53] We will show them Our Signs in the universe, and in their own selves, until it becomes manifest to them that this (the Qur’ân) is the truth. Is it not sufficient in regard to your Lord that He is a Witness over all things?
সুরা হা-মীম : আয়াত ৫৪ ।
[54] أَلا إِنَّهُم فى مِريَةٍ مِن لِقاءِ رَبِّهِم ۗ أَلا إِنَّهُ بِكُلِّ شَيءٍ مُحيطٌ
[54] শুনে রাখ, তারা তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে। শুনে রাখ, তিনি সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।
[54] Verily, they are in doubt concerning the Meeting with their Lord? (i.e. Resurrection after their death, and their return to their Lord). Verily! He it is Who is surrounding all things!
[৪২] সুরা শূরা : আয়াত ০১ ।
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] حم
[1] হা-মীম।
[1] Hâ¬Mîm
সুরা শূরা : আয়াত ০২ ।
[2] عسق
[2] আইন, সীন ক্বা-ফ।
[2] Aîn¬Sîn¬Qâf. [These letters are one of the miracles of the Qur’ân, and none but Allâh (Alone) knows their meanings]
সুরা শূরা : আয়াত ০৩ ।
[3] كَذٰلِكَ يوحى إِلَيكَ وَإِلَى الَّذينَ مِن قَبلِكَ اللَّهُ العَزيزُ الحَكيمُ
[3] এমনিভাবে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেন।
[3] Likewise Allâh, the All-Mighty, the All-Wise sends Revelation to you (SAW) as (He sent Revelation to) those before you.[
সুরা শূরা : আয়াত ০৪ ।
[4] لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ ۖ وَهُوَ العَلِىُّ العَظيمُ
[4] নভোমন্ডলে যা কিছু আছে এবং ভূমন্ডলে যা কিছু আছে, সমস্তই তাঁর। তিনি সমুন্নত, মহান।
[4] To Him belongs all that is in the heavens and all that is in the earth, and He is the Most High, the Most Great.
সুরা শূরা : আয়াত ০৫ ।
[5] تَكادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرنَ مِن فَوقِهِنَّ ۚ وَالمَلٰئِكَةُ يُسَبِّحونَ بِحَمدِ رَبِّهِم وَيَستَغفِرونَ لِمَن فِى الأَرضِ ۗ أَلا إِنَّ اللَّهَ هُوَ الغَفورُ الرَّحيمُ
[5] আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম করুনাময়।
[5] Nearly the heavens might be rent asunder from above them (by His Majesty), and the angels glorify the praises of their Lord, and ask for forgiveness for those on the earth, verily, Allâh is the Oft-Forgiving, the Most Merciful.
সুরা শূরা : আয়াত ০৬ ।
[6] وَالَّذينَ اتَّخَذوا مِن دونِهِ أَولِياءَ اللَّهُ حَفيظٌ عَلَيهِم وَما أَنتَ عَلَيهِم بِوَكيلٍ
[6] যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি লক্ষ্য রাখেন। আপনার উপর নয় তাদের দায়-দায়িত্ব।
[6] And as for those who take as Auliyâ’ (guardians, supporters, helpers, lord, gods, protectors) others besides Him [i.e. they take false deities other than Allâh as protectors, and they worship them] Allâh is Hafîz (Protector, Watcher) over them (i.e. takes care of their deeds and will recompense them), and you (O Muhammad SAW) are not a Wakîl (guardian or a disposer of their affairs) over them (to protect their deeds).
সুরা শূরা : আয়াত ০৭ ।
[7] وَكَذٰلِكَ أَوحَينا إِلَيكَ قُرءانًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ القُرىٰ وَمَن حَولَها وَتُنذِرَ يَومَ الجَمعِ لا رَيبَ فيهِ ۚ فَريقٌ فِى الجَنَّةِ وَفَريقٌ فِى السَّعيرِ
[7] এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
[7] And thus We have revealed unto you (O Muhammad SAW) a Qur’ân in Arabic that you may warn the Mother of the Towns (Makkah) and all around it. and warn (them) of the Day of Assembling, of which there is no doubt, when a party will be in Paradise (those who believed in Allâh and followed what Allâh’s Messenger SAW brought them) and a party in the blazing Fire (Hell) (those who disbelieved in Allâh and followed not what Allâh’s Messenger SAW brought them).
সুরা শূরা : আয়াত ০৮ ।
[8] وَلَو شاءَ اللَّهُ لَجَعَلَهُم أُمَّةً وٰحِدَةً وَلٰكِن يُدخِلُ مَن يَشاءُ فى رَحمَتِهِ ۚ وَالظّٰلِمونَ ما لَهُم مِن وَلِىٍّ وَلا نَصيرٍ
[8] আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন। আর যালেমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই।
[8] And if Allâh had willed, He could have made them one nation, but He admits whom He wills to His Mercy. And the Zâlimûn (polytheists and wrong-doers) will have neither a Walî (protector, or guardian) nor a helper.
সুরা শূরা : আয়াত ০৯ ।
[9] أَمِ اتَّخَذوا مِن دونِهِ أَولِياءَ ۖ فَاللَّهُ هُوَ الوَلِىُّ وَهُوَ يُحىِ المَوتىٰ وَهُوَ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ
[9] তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
[9] Or have they taken (for worship) Auliyâ’ (guardians, supporters, helpers, protectors, lords, gods) besides Him? But Allâh, He Alone is the Walî (Lord, God, Protector). And it is He Who gives life to the dead, and He is Able to do all things.
সুরা শূরা : আয়াত ১০ ।
[10] وَمَا اختَلَفتُم فيهِ مِن شَيءٍ فَحُكمُهُ إِلَى اللَّهِ ۚ ذٰلِكُمُ اللَّهُ رَبّى عَلَيهِ تَوَكَّلتُ وَإِلَيهِ أُنيبُ
[10] তোমরা যে বিষয়েই মতভেদ কর, তার ফয়সালা আল্লাহর কাছে সোপর্দ। ইনিই আল্লাহ আমার পালনকর্তা আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই।
[10] And in whatsoever you differ, the decision thereof is with Allâh (He is the ruling Judge). (And say O Muhammad SAW to these polytheists:) Such is Allâh, my Lord in Whom I put my trust, and to Him I turn (in all of my affairs and) in repentance.