সুরা ইনশিকাক : আয়াত ২৪(চব্বিশ)।

[24] فَبَشِّرهُم بِعَذابٍ أَليمٍ
[24] অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
[24] So announce to them a painful torment.

সুরা ইনশিকাক : আয়াত ২৫(পঁচিশ)।

[25] إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم أَجرٌ غَيرُ مَمنونٍ
[25] কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
[25] Save those who believe and do righteous good deeds, for them is a reward that will never come to an end (i.e. Paradise).

[৮৫] সুরা বুরূজ : আয়াত ০১(এক)।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] وَالسَّماءِ ذاتِ البُروجِ
[1] শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
[1] By the heaven, holding the big stars

সুরা বুরূজ : আয়াত ০৩(তিন)।

[3] وَشاهِدٍ وَمَشهودٍ
[3] এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
[3] And by the witnessing day (i.e. Friday), and by the witnessed day [i.e. the day of ‘Arafât (Hajj) the ninth of Dhul-Hîjjah];

সুরা বুরূজ : আয়াত ০৭(সাত)।

[7] وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ
[7] এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
[7] And they witnessed what they were doing against the believers (i.e. burning them).

সুরা বুরূজ : আয়াত ০৮(আট)।

[8] وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ
[8] তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
[8] And they had no fault except that they believed in Allâh, the All-Mighty, Worthy of all Praise!

সুরা বুরূজ : আয়াত ০৯(নয়)।

[9] الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ ۚ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ شَهيدٌ
[9] যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
[9] To Whom belongs the dominion of the heavens and the earth! And Allâh is Witness over everything.

সুরা বুরূজ : আয়াত ১০(দশ)।

[10] إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ
[10] যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
[10] Verily, those who put into trial the believing men and believing women (by torturing them and burning them), and then do not turn in repentance, (to Allâh), then they will have the torment of Hell, and they will have the punishment of the burning Fire.

সুরা বুরূজ : আয়াত ১১(এগারো)।

[11] إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ۚ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ
[11] যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
[11] Verily, those who believe and do righteous good deeds, for them will be Gardens under which rivers flow (Paradise). That is the great success.

সুরা বুরূজ : আয়াত ১২(বারো)।

[12] إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ
[12] নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
[12] Verily, (O Muhammad (SAW)) the Seizure (Punishment) of your Lord is severe and painful. (See V.11:102)

সুরা বুরূজ : আয়াত ১৩(তেরো)।

[13] إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ
[13] তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
[13] Verily, He it is Who begins (punishment) and repeats (punishment in the Hereafter) (or originates the creation of everything, and then repeats it on the Day of Resurrection).