সুরা তুর : আয়াত ১৩ ।

[13] يَومَ يُدَعّونَ إِلىٰ نارِ جَهَنَّمَ دَعًّا
[13] সেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।
[13] The Day when they will be pushed down by force to the Fire of Hell, with a horrible, forceful pushing.

সুরা তুর : আয়াত ১৬ ।

[16] اصلَوها فَاصبِروا أَو لا تَصبِروا سَواءٌ عَلَيكُم ۖ إِنَّما تُجزَونَ ما كُنتُم تَعمَلونَ
[16] এতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে।
[16] Taste you therein its heat, and whether you are patient of it or impatient of it, it is all the same. You are only being requited for what you used to do.

সুরা তুর : আয়াত ১৮ ।

[18] فٰكِهينَ بِما ءاتىٰهُم رَبُّهُم وَوَقىٰهُم رَبُّهُم عَذابَ الجَحيمِ
[18] তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন।
[18] Enjoying in that which their Lord has bestowed on them, and (the fact that) their Lord saved them from the torment of the blazing Fire.

সুরা তুর : আয়াত ১৯ ।

[19] كُلوا وَاشرَبوا هَنيـًٔا بِما كُنتُم تَعمَلونَ
[19] তাদেরকে বলা হবেঃ তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর।
[19] “Eat and drink with happiness because of what you used to do.”

সুরা তুর : আয়াত ২০ ।

[20] مُتَّكِـٔينَ عَلىٰ سُرُرٍ مَصفوفَةٍ ۖ وَزَوَّجنٰهُم بِحورٍ عينٍ
[20] তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।
[20] They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Hûr (female, fair ones) with wide lovely eyes.

সুরা তুর : আয়াত ২১ ।

[21] وَالَّذينَ ءامَنوا وَاتَّبَعَتهُم ذُرِّيَّتُهُم بِإيمٰنٍ أَلحَقنا بِهِم ذُرِّيَّتَهُم وَما أَلَتنٰهُم مِن عَمَلِهِم مِن شَيءٍ ۚ كُلُّ امرِئٍ بِما كَسَبَ رَهينٌ
[21] যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।
[21] And those who believe and whose offspring follow them in Faith, to them shall We join their offspring, and We shall not decrease the reward of their deeds in anything. Every person is a pledge for that which he has earned.

সুরা তুর : আয়াত ২৩ ।

[23] يَتَنٰزَعونَ فيها كَأسًا لا لَغوٌ فيها وَلا تَأثيمٌ
[23] সেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।
[23] There they shall pass from hand to hand a (wine) cup, free from any Laghw (dirty, false, evil vagin talk between them), and free from sin (because it will be lawful for them to drink).

সুরা তুর : আয়াত ২৪ ।

[24] ۞ وَيَطوفُ عَلَيهِم غِلمانٌ لَهُم كَأَنَّهُم لُؤلُؤٌ مَكنونٌ
[24] সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।
[24] And there will go round boy-servants of theirs, to serve them as if they were preserved pearls.

সুরা তুর : আয়াত ২৬ ।

[26] قالوا إِنّا كُنّا قَبلُ فى أَهلِنا مُشفِقينَ
[26] তারা বলবেঃ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম।
[26] Saying: “Aforetime, we were afraid (of the punishment of Allâh) in the midest of our families.

সুরা তুর : আয়াত ২৭ ।

[27] فَمَنَّ اللَّهُ عَلَينا وَوَقىٰنا عَذابَ السَّمومِ
[27] অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।
[27] “So Allâh has been gracious to us, and has saved us from the torment of the Fire.

সুরা তুর : আয়াত ২৮ ।

[28] إِنّا كُنّا مِن قَبلُ نَدعوهُ ۖ إِنَّهُ هُوَ البَرُّ الرَّحيمُ
[28] আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।
[28] “Verily, We used to invoke Him (Alone and none else) before. Verily, He is Al¬Barr (the Most Subtle, Kind, Courteous, and Generous), the Most Merciful.”

সুরা তুর : আয়াত ২৯ ।

[29] فَذَكِّر فَما أَنتَ بِنِعمَتِ رَبِّكَ بِكاهِنٍ وَلا مَجنونٍ
[29] অতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন।
[29] Therefore, remind (mankind of Islâmic Monotheism, O Muhammad SAW). By the Grace of Allâh, you are neither a soothsayer, nor a madman.