সুরা কিয়ামা’ত : আয়াত ৩২ ।

[32] وَلٰكِن كَذَّبَ وَتَوَلّىٰ
[32] পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
[32] But on the contrary, he belied (this Qur’ân and the Message of Muhammad SAW) and turned away!

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৩ ।

[33] ثُمَّ ذَهَبَ إِلىٰ أَهلِهِ يَتَمَطّىٰ
[33] অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
[33] Then he walked in conceit (full pride) to his family admiring himself!

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৬ ।

[36] أَيَحسَبُ الإِنسٰنُ أَن يُترَكَ سُدًى
[36] মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
[36] Does man think that he will be left neglected [without being punished or rewarded for the obligatory duties enjoined by his Lord (Allâh) on him]?

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৮ ।

[38] ثُمَّ كانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّىٰ
[38] অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
[38] Then he became an ‘Alaqa (a clot); then (Allâh) shaped and fashioned (him) in due proportion.

সুরা কিয়ামা’ত : আয়াত ৩৯ ।

[39] فَجَعَلَ مِنهُ الزَّوجَينِ الذَّكَرَ وَالأُنثىٰ
[39] অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
[39] And made him in two sexes, male and female.

সুরা কিয়ামা’ত : আয়াত ৪০ ।

[40] أَلَيسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحۦِىَ المَوتىٰ
[40] তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
[40] Is not He (Allâh Who does that), Able to give life to the dead? (Yes! He is Able to do all things).

[৭৬] সুরা দা’হর : আয়াত ০১ ।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] هَل أَتىٰ عَلَى الإِنسٰنِ حينٌ مِنَ الدَّهرِ لَم يَكُن شَيـًٔا مَذكورًا
[1] মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
[1] Has there not been over man a period of time, when he was not a thing worth mentioning?

সুরা দা’হর : আয়াত ০২ ।

[2] إِنّا خَلَقنَا الإِنسٰنَ مِن نُطفَةٍ أَمشاجٍ نَبتَليهِ فَجَعَلنٰهُ سَميعًا بَصيرًا
[2] আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
[2] Verily, We have created man from Nutfah (drops) of mixed semen (sexual discharge of man and woman), in order to try him, so We made him hearer and seer.

সুরা দা’হর : আয়াত ০৩ ।

[3] إِنّا هَدَينٰهُ السَّبيلَ إِمّا شاكِرًا وَإِمّا كَفورًا
[3] আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়।
[3] Verily, We showed him the way, whether he be grateful or ungrateful.

সুরা দা’হর : আয়াত ০৪ ।

[4] إِنّا أَعتَدنا لِلكٰفِرينَ سَلٰسِلَا۟ وَأَغلٰلًا وَسَعيرًا
[4] আমি অবিশ্বাসীদের জন্যে প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি।
[4] Verily, We have prepared for the disbelievers iron chains, iron collars, and a blazing Fire.

সুরা দা’হর : আয়াত ০৫ ।

[5] إِنَّ الأَبرارَ يَشرَبونَ مِن كَأسٍ كانَ مِزاجُها كافورًا
[5] নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র।
[5] Verily, the Abrâr (the pious and righteous) shall drink of a cup (of wine) mixed with (water from a spring in Paradise called) Kâfûr.

সুরা দা’হর : আয়াত ০৬ ।

[6] عَينًا يَشرَبُ بِها عِبادُ اللَّهِ يُفَجِّرونَها تَفجيرًا
[6] এটা একটা ঝরণা, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে-তারা একে প্রবাহিত করবে।
[6] A spring wherefrom the slaves of Allâh will drink, causing it to gush forth abundantly.

সুরা দা’হর : আয়াত ০৭ ।

[7] يوفونَ بِالنَّذرِ وَيَخافونَ يَومًا كانَ شَرُّهُ مُستَطيرًا
[7] তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূরপ্রসারী।
[7] They (are those who) fulfill (their) vows, and they fear a Day whose evil will be wide-spreading.

সুরা দা’হর : আয়াত ০৮ ।

[8] وَيُطعِمونَ الطَّعامَ عَلىٰ حُبِّهِ مِسكينًا وَيَتيمًا وَأَسيرًا
[8] তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে।
[8] And they give food, inspite of their love for it (or for the love of Him), to Miskin (the poor), the orphan, and the captive,

সুরা দা’হর : আয়াত ০৯ ।

[9] إِنَّما نُطعِمُكُم لِوَجهِ اللَّهِ لا نُريدُ مِنكُم جَزاءً وَلا شُكورًا
[9] তারা বলেঃ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।
[9] (Saying): “We feed you seeking Allâh’s Countenance only. We wish for no reward, nor thanks from you.

সুরা দা’হর : আয়াত ১০ ।

[10] إِنّا نَخافُ مِن رَبِّنا يَومًا عَبوسًا قَمطَريرًا
[10] আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি।
[10] “Verily, We fear from our Lord a Day, hard and distressful, that will make the faces look horrible (from extreme dislike to it).”

সুরা দা’হর : আয়াত ১১ ।

[11] فَوَقىٰهُمُ اللَّهُ شَرَّ ذٰلِكَ اليَومِ وَلَقّىٰهُم نَضرَةً وَسُرورًا
[11] অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ।
[11] So Allâh saved them from the evil of that Day, and gave them Nadhrah (a light of beauty) and joy.