[24] وَقَد أَضَلّوا كَثيرًا ۖ وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا
ضَلٰلًا
[24] অথচ তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন।
[24] “And indeed they have led many astray. And (O Allâh): ‘Grant no
increase to the Zâlimûn (polytheists, wrong-doers, and disbelievers) save
error.’ “
Author Archives: এস.এম. মঞ্জুর রহমান
সুরা নূহ : আয়াত ২৫ ।
[25] مِمّا خَطيـٰٔتِهِم أُغرِقوا فَأُدخِلوا نارًا فَلَم يَجِدوا
لَهُم مِن دونِ اللَّهِ أَنصارًا
[25] তাদের গোনাহসমূহের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা আল্লাহ তা’আলা ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি।
[25] Because of their sins they were drowned, then were made to enter the Fire,
and they found none to help them instead of Allâh.
সুরা নূহ : আয়াত ২৬ ।
[26] وَقالَ نوحٌ رَبِّ لا تَذَر عَلَى الأَرضِ مِنَ الكٰفِرينَ
دَيّارًا
[26] নূহ আরও বললঃ হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না।
[26] And Nûh (Noah) said: “My Lord! Leave not one of the disbelievers on
the earth!
সুরা নূহ : আয়াত ২৭ ।
[27] إِنَّكَ إِن تَذَرهُم يُضِلّوا عِبادَكَ وَلا يَلِدوا إِلّا
فاجِرًا كَفّارًا
[27] যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের।
[27] “If You leave them, they will mislead Your slaves, and they will
beget none but wicked disbelievers.”
সুরা নূহ : আয়াত ২৮ ।
[28] رَبِّ اغفِر لى وَلِوٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيتِىَ
مُؤمِنًا وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا تَبارًا
[28] হে আমার পালনকর্তা! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে-তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং যালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন।
[28] “My Lord! Forgive me, and my parents, and him who enters my home as a
believer, and all the believing men and women. And to the Zâlimûn (polytheists,
wrong-doers, and disbelievers) grant You no increase but destruction!”
[৭২] সুরা জ্বীন : আয়াত ০১ ।
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] قُل أوحِىَ إِلَىَّ أَنَّهُ استَمَعَ نَفَرٌ مِنَ الجِنِّ فَقالوا إِنّا
سَمِعنا قُرءانًا عَجَبًا
[1] বলুনঃ আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি;
[1] Say (O Muhammad SAW): “It has been revealed to me that a group (from
three to ten in number) of jinn listened (to this Qur’ân). They said: ‘Verily!
We have heard a wonderful Recitation (this Qur’ân)!
সুরা জ্বীন : আয়াত ০২ ।
[2] يَهدى إِلَى الرُّشدِ فَـٔامَنّا بِهِ ۖ وَلَن نُشرِكَ
بِرَبِّنا أَحَدًا
[2] যা সৎপথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনও আমাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করব না।
[2] ‘It guides to the Right Path, and we have believed therein, and we shall
never join (in worship) anything with our Lord (Allâh).
সুরা জ্বীন : আয়াত ০৩ ।
[3] وَأَنَّهُ تَعٰلىٰ جَدُّ رَبِّنا مَا اتَّخَذَ صٰحِبَةً وَلا
وَلَدًا
[3] এবং আরও বিশ্বাস করি যে, আমাদের পালনকর্তার মহান মর্যাদা সবার উর্ধ্বে। তিনি কোন পত্নী গ্রহণ করেননি এবং তাঁর কোন সন্তান নেই।
[3] ‘And He, exalted is the Majesty of our Lord, has taken neither a wife, nor
a son (or offspring or children).
সুরা জ্বীন : আয়াত ০৪ ।
[4] وَأَنَّهُ كانَ يَقولُ سَفيهُنا عَلَى اللَّهِ شَطَطًا
[4] আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তা’আলা সম্পর্কে বাড়াবাড়ির কথাবার্তা বলত।
[4] ‘And that the foolish among us [i.e. Iblîs (Satan) or the polytheists
amongst the jinn] used to utter against Allâh that which was an enormity is
falsehood.
সুরা জ্বীন : আয়াত ০৫ ।
[5] وَأَنّا ظَنَنّا أَن لَن تَقولَ الإِنسُ وَالجِنُّ عَلَى
اللَّهِ كَذِبًا
[5] অথচ আমরা মনে করতাম, মানুষ ও জিন কখনও আল্লাহ তা’আলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না।
[5] ‘And verily, we thought that men and jinn would not utter a lie against
Allâh.
সুরা জ্বীন : আয়াত ০৬ ।
[6] وَأَنَّهُ كانَ رِجالٌ مِنَ الإِنسِ يَعوذونَ بِرِجالٍ مِنَ
الجِنِّ فَزادوهُم رَهَقًا
[6] অনেক মানুষ অনেক জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের আত্নম্ভরিতা বাড়িয়ে দিত।
[6] ‘And verily, there were men among mankind who took shelter with the males
among the jinn, but they (jinn) increased them (mankind) in sin and
transgression.
সুরা জ্বীন : আয়াত ০৭ ।
[7] وَأَنَّهُم ظَنّوا كَما ظَنَنتُم أَن لَن يَبعَثَ اللَّهُ
أَحَدًا
[7] তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা কর যে, মৃত্যুর পর আল্লাহ তা’আলা কখনও কাউকে পুনরুত্থিত করবেন না।
[7] ‘And they thought as you thought, that Allâh will not send any Messenger
(to mankind or jinn).
সুরা জ্বীন : আয়াত ০৮ ।
[8]
وَأَنّا لَمَسنَا السَّماءَ فَوَجَدنٰها مُلِئَت حَرَسًا شَديدًا وَشُهُبًا
[8] আমরা আকাশ পর্যবেক্ষণ করছি, অতঃপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা আকাশ পরিপূর্ণ।
[8] ‘And we have sought to reach the heaven; but found it filled with stern
guards and flaming fires.
সুরা জ্বীন : আয়াত ০৯ ।
[9] وَأَنّا كُنّا نَقعُدُ مِنها مَقٰعِدَ لِلسَّمعِ ۖ فَمَن
يَستَمِعِ الءانَ يَجِد لَهُ شِهابًا رَصَدًا
[9] আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে জলন্ত উল্কাপিন্ড ওঁৎ পেতে থাকতে দেখে।
[9] ‘And verily, we used to sit there in stations, to (steal) a hearing, but
any who listens now will find a flaming fire watching him in ambush.
সুরা জ্বীন : আয়াত ১০ ।
[10] وَأَنّا لا نَدرى أَشَرٌّ أُريدَ بِمَن فِى الأَرضِ أَم
أَرادَ بِهِم رَبُّهُم رَشَدًا
[10] আমরা জানি না পৃথিবীবাসীদের অমঙ্গল সাধন করা অভীষ্ট, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন।
[10] ‘And we know not whether evil is intended for those on earth, or whether
their Lord intends for them a Right Path.
সুরা জ্বীন : আয়াত ১১ ।
[11] وَأَنّا مِنَّا الصّٰلِحونَ وَمِنّا دونَ ذٰلِكَ ۖ كُنّا
طَرائِقَ قِدَدًا
[11] আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এরূপ নয়। আমরা ছিলাম বিভিন্ন পথে বিভক্ত।
[11] ‘There are among us some that are righteous, and some the contrary; we are
groups each having a different ways (religious sects).
সুরা জ্বীন : আয়াত ১২ ।
[12] وَأَنّا ظَنَنّا أَن لَن نُعجِزَ اللَّهَ فِى الأَرضِ وَلَن
نُعجِزَهُ هَرَبًا
[12] আমরা বুঝতে পেরেছি যে, আমরা পৃথিবীতে আল্লাহ তা’আলাকে পরাস্ত করতে পারব না এবং পলায়ন করেও তাকে অপারক করত পরব না।
[12] ‘And we think that we cannot escape (the punishment of) Allâh in the
earth, nor can we escape Him by flight.
সুরা জ্বীন : আয়াত ১৩ ।
[13] وَأَنّا لَمّا سَمِعنَا الهُدىٰ ءامَنّا بِهِ ۖ فَمَن يُؤمِن
بِرَبِّهِ فَلا يَخافُ بَخسًا وَلا رَهَقًا
[13] আমরা যখন সুপথের নির্দেশ শুনলাম, তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। অতএব, যে তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে, সে লোকসান ও জোর-জবরের আশংকা করে না।
[13] ‘And indeed when we heard the Guidance (this Qur’ân), we believed therein
(Islâmic Monotheism), and whosoever believes in his Lord shall have no fear,
either of a decrease in the reward of his good deeds or an increase in
punishment for his sins.
সুরা জ্বীন : আয়াত ১৪ ।
[14] وَأَنّا مِنَّا المُسلِمونَ وَمِنَّا القٰسِطونَ ۖ فَمَن
أَسلَمَ فَأُولٰئِكَ تَحَرَّوا رَشَدًا
[14] আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে।
[14] ‘And of us some are Muslims (who have submitted to Allâh, after listening
to this Qur’ân), and of us some are Al-Qâsitûn (disbelievers — those who have
deviated from the Right Path)’. And whosoever has embraced Islâm (i.e. has
become a Muslim by submitting to Allâh), then such have sought the Right
Path.”
সুরা জ্বীন : আয়াত ১৫ ।
[15] وَأَمَّا القٰسِطونَ فَكانوا لِجَهَنَّمَ حَطَبًا
[15] আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন।
[15] And as for the Qâsitûn (disbelievers who deviated from the Right Path),
they shall be firewood for Hell,