[80] أَم يَحسَبونَ أَنّا لا نَسمَعُ سِرَّهُم وَنَجوىٰهُم ۚ بَلىٰ وَرُسُلُنا لَدَيهِم يَكتُبونَ
[80] তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হঁ্যা, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে।
[80] Or do they think that We hear not their secrets and their private counsel? (Yes We do) and Our Messengers (appointed angels in charge of mankind) are by them, to record.
Author Archives: এস.এম. মঞ্জুর রহমান
সুরা যূখরুফ : আয়াত ৮১ ।
[81] قُل إِن كانَ لِلرَّحمٰنِ وَلَدٌ فَأَنا۠ أَوَّلُ العٰبِدينَ
[81] বলুন, দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি সর্ব প্রথম তার এবাদত করব।
[81] Say (O Muhammad SAW): “If the Most Gracious (Allâh) had a son (or children as you pretend), then I am the first of Allâh’s worshippers [who deny and refute this claim of yours (and the first to believe in Allâh Alone and testify that He has no children)].” [Tafsir At-Tabarî].
সুরা যূখরুফ : আয়াত ৮২ ।
[82] سُبحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ رَبِّ العَرشِ عَمّا يَصِفونَ
[82] তারা যা বর্ণনা করে, তা থেকে নভোমন্ডল ও ভূমন্ডলের পালনকর্তা, আরশের পালনকর্তা পবিত্র।
[82] Glorified is the Lord of the heavens and the earth, the Lord of the Throne! Exalted is He from all that they ascribe (to Him).
সুরা যূখরুফ : আয়াত ৮৩ ।
[83] فَذَرهُم يَخوضوا وَيَلعَبوا حَتّىٰ يُلٰقوا يَومَهُمُ الَّذى يوعَدونَ
[83] অতএব, তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া-কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়।
[83] So leave them (alone) to speak nonsense and play until they meet the Day of theirs, which they have been promised.
সুরা যূখরুফ : আয়াত ৮৪ ।
[84] وَهُوَ الَّذى فِى السَّماءِ إِلٰهٌ وَفِى الأَرضِ إِلٰهٌ ۚ وَهُوَ الحَكيمُ العَليمُ
[84] তিনিই উপাস্য নভোমন্ডলে এবং তিনিই উপাস্য ভুমন্ডলে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ,
[84] It is He (Allâh) Who is the only Ilâh (God to be worshipped) in the heaven and the only Ilâh (God to be worshipped) on the earth. And He is the All-Wise, the All-Knower.
সুরা যূখরুফ : আয়াত ৮৫ ।
[85] وَتَبارَكَ الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما وَعِندَهُ عِلمُ السّاعَةِ وَإِلَيهِ تُرجَعونَ
[85] বরকতময় তিনিই, নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু যার। তাঁরই কাছে আছে কেয়ামতের জ্ঞান এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
[85] And Blessed is He to Whom belongs the kingdom of the heavens and the earth, and all that is between them, and with Whom is the knowledge of the Hour, and to Whom you (all) will be returned.
সুরা যূখরুফ : আয়াত ৮৬ ।
[86] وَلا يَملِكُ الَّذينَ يَدعونَ مِن دونِهِ الشَّفٰعَةَ إِلّا مَن شَهِدَ بِالحَقِّ وَهُم يَعلَمونَ
[86] তিনি ব্যতীত তারা যাদের পুজা করে, তারা সুপারিশের অধিকারী হবে না, তবে যারা সত্য স্বীকার করত ও বিশ্বাস করত।
[86] And those whom they invoke instead of Him have no power of intercession — except for those who bear witness to the truth knowingly (i.e. believed in the Oneness of Allâh, and obeyed His Orders), and they know (the facts about the Oneness of Allâh)
সুরা যূখরুফ : আয়াত ৮৭ ।
[87] وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَهُم لَيَقولُنَّ اللَّهُ ۖ فَأَنّىٰ يُؤفَكونَ
[87] যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে তাদেরকে সৃষ্টি করেছেন, তবে অবশ্যই তারা বলবে, আল্লাহ, অতঃপর তারা কোথায় ফিরে যাচ্ছে ?
[87] And if you ask them who created them, they will surely say: “Allâh”. How then are they turned away (from the worship of Allâh, Who created them)?
সুরা যূখরুফ : আয়াত ৮৮ ।
[88] وَقيلِهِ يٰرَبِّ إِنَّ هٰؤُلاءِ قَومٌ لا يُؤمِنونَ
[88] রসূলের এই উক্তির কসম, হে আমার পালনকর্তা, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না।
[88] (And Allâh has knowledge) of (Prophet Muhammad’s) saying: “O my Lord! Verily, these are a people who believe not!”
সুরা যূখরুফ : আয়াত ৮৯ ।
[89] فَاصفَح عَنهُم وَقُل سَلٰمٌ ۚ فَسَوفَ يَعلَمونَ
[89] অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন, ‘সালাম’। তারা শীঘ্রই জানতে পারবে।
[89] So turn away from them (O Muhammad SAW), and say: Salâm (peace)! But they will come to know.
[৪৪] সুরা দুখান : আয়াত ০১ ।
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] حم
[1] হা-মীম।
[1] Hâ-Mîm [These letters are one of the miracles of the Qur’ân and none but Allâh (Alone) knows their meanings]
সুরা দুখান : আয়াত ০২ ।
[2] وَالكِتٰبِ المُبينِ
[2] শপথ সুস্পষ্ট কিতাবের।
[2] By the manifest Book (this Qur’ân) that makes things clear,
সুরা দুখান : আয়াত ০৩ ।
[3] إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةٍ مُبٰرَكَةٍ ۚ إِنّا كُنّا مُنذِرينَ
[3] আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।
[3] We sent it (this Qur’ân) down on a blessed night [(i.e. night of Qadr, Sûrah No: 97) in the month of Ramadân — the 9th month of the Islâmic calendar]. Verily, We are ever warning [mankind that Our Torment will reach those who disbelieve in Our Oneness of Lordship and in Our Oneness of worship].
সুরা দুখান : আয়াত ০৪ ।
[4] فيها يُفرَقُ كُلُّ أَمرٍ حَكيمٍ
[4] এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
[4] Therein (that night) is decreed every matter of ordainments
সুরা দুখান : আয়াত ০৫ ।
[5] أَمرًا مِن عِندِنا ۚ إِنّا كُنّا مُرسِلينَ
[5] আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।
[5] As a Command (or this Qur’an or the Decree of every matter) from Us. Verily, We are ever sending (the Messengers),
সুরা দুখান : আয়াত ০৬ ।
[6] رَحمَةً مِن رَبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ
[6] আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
[6] (As) a Mercy from your Lord. Verily! He is the All-Hearer, the All-Knower.
সুরা দুখান : আয়াত ০৭ ।
[7] رَبِّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما ۖ إِن كُنتُم موقِنينَ
[7] যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।
[7] The Lord of the heavens and the earth and all that is between them, if you (but) have a faith with certainty.
সুরা দুখান : আয়াত ০৮ ।
[8] لا إِلٰهَ إِلّا هُوَ يُحيۦ وَيُميتُ ۖ رَبُّكُم وَرَبُّ ءابائِكُمُ الأَوَّلينَ
[8] তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।
[8] Lâ ilaha illa Huwa (none has the right to be worshipped but He). It is He Who gives life and causes death,— your Lord and the Lord of your fore-fathers.
সুরা দুখান : আয়াত ০৯ ।
[9] بَل هُم فى شَكٍّ يَلعَبونَ
[9] এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।
[9] Nay! They play about in doubt.
সুরা দুখান : আয়াত ১০ ।
[10] فَارتَقِب يَومَ تَأتِى السَّماءُ بِدُخانٍ مُبينٍ
[10] অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।
[10] Then wait you for the Day when the sky will bring forth a visible smoke.