সুরা দুখান : আয়াত ৫৩ ।

[53] يَلبَسونَ مِن سُندُسٍ وَإِستَبرَقٍ مُتَقٰبِلينَ
[53] তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।
[53] Dressed in fine silk and (also) in thick silk, facing each other,

সুরা দুখান : আয়াত ৫৪ ।

[54] كَذٰلِكَ وَزَوَّجنٰهُم بِحورٍ عينٍ
[54] এরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।
[54] So (it will be), and We shall marry them to Hur (fair females) with wide, lovely eyes.

সুরা দুখান : আয়াত ৫৬ ।

[56] لا يَذوقونَ فيهَا المَوتَ إِلَّا المَوتَةَ الأولىٰ ۖ وَوَقىٰهُم عَذابَ الجَحيمِ
[56] তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।
[56] They will never taste death therein except the first death (of this world), and He will save them from the torment of the blazing Fire,

সুরা দুখান : আয়াত ৫৮ ।

[58] فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
[58] আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।
[58] Certainly, We have made this (Qur’ân) easy in your tongue, in order that they may remember.

[৪৫] সুরা যাসিয়া : আয়াত ০১ ।


بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1] حم
[1] হা-মীম।
[1] Hâ¬Mîm [These letters are one of the miracles of the Qur’ân and none but Allâh (Alone) knows their meanings].

সুরা যাসিয়া : আয়াত ০২ ।

[2] تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ
[2] পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব।
[2] The revelation of the Book (this Qur’ân) is from Allâh, the All-Mighty, the All-Wise.

সুরা যাসিয়া : আয়াত ০৩ ।

[3] إِنَّ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ لَءايٰتٍ لِلمُؤمِنينَ
[3] নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
[3] Verily, in the heavens and the earth are signs for the believers.

সুরা যাসিয়া : আয়াত ০৪ ।

[4] وَفى خَلقِكُم وَما يَبُثُّ مِن دابَّةٍ ءايٰتٌ لِقَومٍ يوقِنونَ
[4] আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীব জন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য।
[4] And in your creation, and what He scattered (through the earth) of moving (living) creatures are signs for people who have Faith with certainty.

সুরা যাসিয়া : আয়াত ০৫ ।

[5] وَاختِلٰفِ الَّيلِ وَالنَّهارِ وَما أَنزَلَ اللَّهُ مِنَ السَّماءِ مِن رِزقٍ فَأَحيا بِهِ الأَرضَ بَعدَ مَوتِها وَتَصريفِ الرِّيٰحِ ءايٰتٌ لِقَومٍ يَعقِلونَ
[5] দিবারাত্রির পরিবর্তনে, আল্লাহ আকাশ থেকে যে রিযিক (বৃষ্টি) বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।
[5] And in the alternation of night and day, and the provision (rain) that Allâh sends down from the sky, and revives therewith the earth after its death, and in the turning about of the winds (i.e. sometimes towards the east or north, and sometimes towards the south or west, sometimes bringing glad tidings of rain, etc. and sometimes bringing the torment), are signs for a people who understand.

সুরা যাসিয়া : আয়াত ০৬ ।

[6] تِلكَ ءايٰتُ اللَّهِ نَتلوها عَلَيكَ بِالحَقِّ ۖ فَبِأَىِّ حَديثٍ بَعدَ اللَّهِ وَءايٰتِهِ يُؤمِنونَ
[6] এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে।
[6] These are the Ayât (proofs, evidences, verses, lessons, revelations, etc.) of Allâh, which We recite to you (O Muhammad SAW) with truth. Then in which speech after Allâh and His Ayât will they believe?

সুরা যাসিয়া : আয়াত ০৮ ।

[8] يَسمَعُ ءايٰتِ اللَّهِ تُتلىٰ عَلَيهِ ثُمَّ يُصِرُّ مُستَكبِرًا كَأَن لَم يَسمَعها ۖ فَبَشِّرهُ بِعَذابٍ أَليمٍ
[8] সে আল্লাহর আয়াতসমূহ শুনে, অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে, যেন সে আয়াত শুনেনি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।
[8] Who hears the Verses of Allâh (being) recited to him, yet persists with pride as if he heard them not. So announce to him a painful torment!

সুরা যাসিয়া : আয়াত ০৯ ।

[9] وَإِذا عَلِمَ مِن ءايٰتِنا شَيـًٔا اتَّخَذَها هُزُوًا ۚ أُولٰئِكَ لَهُم عَذابٌ مُهينٌ
[9] যখন সে আমার কোন আয়াত অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
[9] And when he learns something of Our Verses (this Qur’ân), he makes them a jest. For such there will be a humiliating torment.

সুরা যাসিয়া : আয়াত ১০ ।

[10] مِن وَرائِهِم جَهَنَّمُ ۖ وَلا يُغنى عَنهُم ما كَسَبوا شَيـًٔا وَلا مَا اتَّخَذوا مِن دونِ اللَّهِ أَولِياءَ ۖ وَلَهُم عَذابٌ عَظيمٌ
[10] তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে, তা তাদের কোন কাজে আসবে না, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি।
[10] In front of them there is Hell, and that which they have earned will be of no profit to them, nor (will be of any profit to them) those whom they have taken as Auliyâ’ (protectors, helpers) besides Allâh. And theirs will be a great torment.

সুরা যাসিয়া : আয়াত ১১ ।

[11] هٰذا هُدًى ۖ وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِ رَبِّهِم لَهُم عَذابٌ مِن رِجزٍ أَليمٌ
[11] এটা সৎপথ প্রদর্শন, আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
[11] This (Qur’ân) is a guidance. And those who disbelieve in the Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations) of their Lord, for them there is a painful torment of Rijz (a severe kind of punishment).