[8] وَما لَكُم لا تُؤمِنونَ بِاللَّهِ ۙ وَالرَّسولُ يَدعوكُم
لِتُؤمِنوا بِرَبِّكُم وَقَد أَخَذَ ميثٰقَكُم إِن كُنتُم مُؤمِنينَ
[8] তোমাদের কি হল যে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছ না, অথচ রসূল তোমাদেরকে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন-যদি তোমরা বিশ্বাসী হও।
[8] And what is the matter with you that you believe not in Allâh! While the
Messenger (Muhammad SAW) invites you to believe in your Lord (Allâh), and He
(Allâh) has indeed taken your covenant, if you are real believers.
Category Archives: আয়াত
সুরা হাদীদ : আয়াত ০৯ ।
[9] هُوَ الَّذى يُنَزِّلُ عَلىٰ عَبدِهِ ءايٰتٍ بَيِّنٰتٍ
لِيُخرِجَكُم مِنَ الظُّلُمٰتِ إِلَى النّورِ ۚ وَإِنَّ اللَّهَ بِكُم لَرَءوفٌ
رَحيمٌ
[9] তিনিই তাঁর দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন, যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু।
[9] It is He Who sends down manifest Ayât (proofs, evidences, verses, lessons,
signs, revelations, etc.) to His slave (Muhammad SAW) that He may bring you out
from darkness into light. And verily, Allâh is to you full of kindness, Most
Merciful.
সুরা হাদীদ : আয়াত ১০ ।
[10] وَما لَكُم أَلّا تُنفِقوا فى سَبيلِ اللَّهِ وَلِلَّهِ
ميرٰثُ السَّمٰوٰتِ وَالأَرضِ ۚ لا يَستَوى مِنكُم مَن أَنفَقَ مِن قَبلِ الفَتحِ
وَقٰتَلَ ۚ أُولٰئِكَ أَعظَمُ دَرَجَةً مِنَ الَّذينَ أَنفَقوا مِن بَعدُ
وَقٰتَلوا ۚ وَكُلًّا وَعَدَ اللَّهُ الحُسنىٰ ۚ وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ
[10] তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয়, যখন আল্লাহই নভোমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকারী? তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে, সে সমান নয়। এরূপ লোকদের মর্যদা বড় তাদের অপেক্ষা, যার পরে ব্যয় করেছে ও জেহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।
[10] And what is the matter with you that you spend not in the Cause of Allâh?
And to Allâh belongs the heritage of the heavens and the earth. Not equal among
you are those who spent and fought before the conquering (of Makkah with those
among you who did so later). Such are higher in degree than those who spent and
fought afterwards. But to all, Allâh has promised the best (reward). And Allâh
is All-Aware of what you do.
সুরা হাদীদ : আয়াত ১১ ।
[11] مَن ذَا الَّذى يُقرِضُ اللَّهَ قَرضًا حَسَنًا فَيُضٰعِفَهُ
لَهُ وَلَهُ أَجرٌ كَريمٌ
[11] কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্যে তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্যে রয়েছে সম্মানিত পুরস্কার।
[11] Who is he that will lend Allâh a goodly loan, then (Allâh) will increase
it manifold to his credit (in repaying), and he will have (besides) a good
reward (i.e. Paradise).
সুরা হাদীদ : আয়াত ১২ ।
[12] يَومَ تَرَى المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ يَسعىٰ نورُهُم بَينَ
أَيديهِم وَبِأَيمٰنِهِم بُشرىٰكُمُ اليَومَ جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ
خٰلِدينَ فيها ۚ ذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ
[12] যেদিন আপনি দেখবেন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে, তাদের সম্মুখ ভাগে ও ডানপার্শ্বে তাদের জ্যোতি ছুটোছুটি করবে বলা হবেঃ আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য।
[12] On the Day you shall see the believing men and the believing women their
light running forward before them and by their right hands. Glad tidings for
you this Day! Gardens under which rivers flow (Paradise), to dwell therein
forever! Truly, this is the great success!
সুরা হাদীদ : আয়াত ১৩ ।
[13] يَومَ يَقولُ المُنٰفِقونَ وَالمُنٰفِقٰتُ لِلَّذينَ ءامَنُوا
انظُرونا نَقتَبِس مِن نورِكُم قيلَ ارجِعوا وَراءَكُم فَالتَمِسوا نورًا فَضُرِبَ
بَينَهُم بِسورٍ لَهُ بابٌ باطِنُهُ فيهِ الرَّحمَةُ وَظٰهِرُهُ مِن قِبَلِهِ
العَذابُ
[13] যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।
[13] On the Day when the hypocrites men and women will say to the believers:
“Wait for us! Let us get something from your light!” It will be said:
“Go back to your rear! Then seek a light!” So a wall will be put up
between them, with a gate therein. Inside it will be mercy, and outside it will
be torment.”
সুরা হাদীদ : আয়াত ১৪ ।
[14] يُنادونَهُم أَلَم نَكُن مَعَكُم ۖ قالوا بَلىٰ وَلٰكِنَّكُم
فَتَنتُم أَنفُسَكُم وَتَرَبَّصتُم وَارتَبتُم وَغَرَّتكُمُ الأَمانِىُّ حَتّىٰ
جاءَ أَمرُ اللَّهِ وَغَرَّكُم بِاللَّهِ الغَرورُ
[14] তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবেঃ হঁ্যা কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে। এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে।
[14] (The hypocrites) will call the believers: “Were we not with
you?” The believers will reply: “Yes! But you led yourselves into
temptations, you looked forward for our destruction; you doubted (in Faith);
and you were deceived by false desires, till the Command of Allâh came to pass.
And the chief deceiver (Satan) deceived you in respect of Allâh.”
সুরা হাদীদ : আয়াত ১৫ ।
[15] فَاليَومَ لا يُؤخَذُ مِنكُم فِديَةٌ وَلا مِنَ الَّذينَ
كَفَروا ۚ مَأوىٰكُمُ النّارُ ۖ هِىَ مَولىٰكُم ۖ وَبِئسَ المَصيرُ
[15] অতএব, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপন গ্রহণ করা হবে না। এবং কাফেরদের কাছ থেকেও নয়। তোমাদের সবার আবাস্থল জাহান্নাম। সেটাই তোমাদের সঙ্গী। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল।
[15] So this Day no ransom shall be taken from you (hypocrites), nor of those
who disbelieved, (in the Oneness of Allâh Islâmic Monotheism). Your abode is
the Fire, That is your maula (friend — proper place), and worst indeed is that
destination.
সুরা হাদীদ : আয়াত ১৬ ।
[16] ۞ أَلَم يَأنِ لِلَّذينَ ءامَنوا أَن تَخشَعَ قُلوبُهُم
لِذِكرِ اللَّهِ وَما نَزَلَ مِنَ الحَقِّ وَلا يَكونوا كَالَّذينَ أوتُوا
الكِتٰبَ مِن قَبلُ فَطالَ عَلَيهِمُ الأَمَدُ فَقَسَت قُلوبُهُم ۖ وَكَثيرٌ
مِنهُم فٰسِقونَ
[16] যারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবর্তীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী।
[16] Has not the time come for the hearts of those who believe (in the Oneness
of Allâh – Islâmic Monotheism) to be affected by Allâh’s Reminder (this
Qur’ân), and that which has been revealed of the truth, lest they become as
those who received the Scripture [the Taurât (Torah) and the Injeel (Gospel)]
before (i.e. Jews and Christians), and the term was prolonged for them and so
their hearts were hardened? And many of them were Fâsiqûn (the rebellious, the
disobedient to Allâh).
সুরা হাদীদ : আয়াত ১৭ ।
[17] اعلَموا أَنَّ اللَّهَ يُحىِ الأَرضَ بَعدَ مَوتِها ۚ قَد
بَيَّنّا لَكُمُ الءايٰتِ لَعَلَّكُم تَعقِلونَ
[17] তোমরা জেনে রাখ, আল্লাহই ভূ-ভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি পরিস্কারভাবে তোমাদের জন্যে আয়াতগুলো ব্যক্ত করেছি, যাতে তোমরা বোঝ।
[17] Know that Allâh gives life to the earth after its death! Indeed We have
made clear the Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations) to
you, if you but understand.
সুরা হাদীদ : আয়াত ১৮ ।
[18] إِنَّ المُصَّدِّقينَ وَالمُصَّدِّقٰتِ وَأَقرَضُوا اللَّهَ
قَرضًا حَسَنًا يُضٰعَفُ لَهُم وَلَهُم أَجرٌ كَريمٌ
[18] নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীলা নারী, যারা আল্লাহকে উত্তমরূপে ধার দেয়, তাদেরকে দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার।
[18] Verily, those who give Sadaqât (i.e. Zakât and alms, etc.), men and women,
and lend Allâh a goodly loan, it shall be increased manifold (to their credit),
and theirs shall be an honourable good reward (i.e. Paradise).
সুরা হাদীদ : আয়াত ১৯ ।
[19] وَالَّذينَ ءامَنوا بِاللَّهِ وَرُسُلِهِ أُولٰئِكَ هُمُ
الصِّدّيقونَ ۖ وَالشُّهَداءُ عِندَ رَبِّهِم لَهُم أَجرُهُم وَنورُهُم ۖ
وَالَّذينَ كَفَروا وَكَذَّبوا بِـٔايٰتِنا أُولٰئِكَ أَصحٰبُ الجَحيمِ
[19] আর যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নিদর্শন অস্বীকারকারী তারাই জাহান্নামের অধিবাসী হবে।
[19] And those who believe in (the Oneness of) Allâh and His Messengers, they
are the Siddiqûn (i.e. those followers of the Prophets who were first and
foremost to believe in them), and the martyrs with their Lord, they shall have
their reward and their light. But those who disbelieve (in the Oneness of Allâh
– Islâmic Monotheism) and deny Our Ayât (proofs, evidences, verses, lessons,
signs, revelations, etc.), they shall be the dwellers of the blazing Fire.
সুরা হাদীদ : আয়াত ২০ ।
[20] اعلَموا أَنَّمَا الحَيوٰةُ الدُّنيا لَعِبٌ وَلَهوٌ وَزينَةٌ
وَتَفاخُرٌ بَينَكُم وَتَكاثُرٌ فِى الأَموٰلِ وَالأَولٰدِ ۖ كَمَثَلِ غَيثٍ
أَعجَبَ الكُفّارَ نَباتُهُ ثُمَّ يَهيجُ فَتَرىٰهُ مُصفَرًّا ثُمَّ يَكونُ
حُطٰمًا ۖ وَفِى الءاخِرَةِ عَذابٌ شَديدٌ وَمَغفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضوٰنٌ ۚ
وَمَا الحَيوٰةُ الدُّنيا إِلّا مَتٰعُ الغُرورِ
[20] তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়।
[20] Know that the life of this world is only play and amusement, pomp and mutual
boasting among you, and rivalry in respect of wealth and children, (it is) as
the likeness of vegetation after rain, thereof the growth is pleasing to the
tiller; afterwards it dries up and you see it turning yellow; then it becomes
straw. But in the Hereafter (there is) a severe torment (for the disbelievers,
evil-doers), and (there is) Forgiveness from Allâh and (His) Good Pleasure (for
the believers — good-doers), And the life of this world is only a deceiving
enjoyment.
সুরা হাদীদ : আয়াত ২১ ।
[21] سابِقوا إِلىٰ مَغفِرَةٍ مِن رَبِّكُم وَجَنَّةٍ عَرضُها
كَعَرضِ السَّماءِ وَالأَرضِ أُعِدَّت لِلَّذينَ ءامَنوا بِاللَّهِ وَرُسُلِهِ ۚ
ذٰلِكَ فَضلُ اللَّهِ يُؤتيهِ مَن يَشاءُ ۚ وَاللَّهُ ذُو الفَضلِ العَظيمِ
[21] তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যা আকাশ ও পৃথিবীর মত প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তাঁর রসূলগণের প্রতি বিশ্বাসস্থাপনকারীদের জন্যে। এটা আল্লাহর কৃপা, তিনি যাকে ইচ্ছা, এটা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী।
[21] Race with one another in hastening towards forgiveness from your Lord
(Allâh), and Paradise the width whereof is as the width of the heaven and the
earth, prepared for those who believe in Allâh and His Messengers. That is the
Grace of Allâh which He bestows on whom He is pleased with. And Allâh is the
Owner of Great Bounty.
সুরা হাদীদ : আয়াত ২২ ।
[22] ما أَصابَ مِن مُصيبَةٍ فِى الأَرضِ وَلا فى أَنفُسِكُم إِلّا
فى كِتٰبٍ مِن قَبلِ أَن نَبرَأَها ۚ إِنَّ ذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرٌ
[22] পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
[22] No calamity befalls on the earth or in yourselves but is inscribed in the
Book of Decrees (Al-Lauh Al-Mahfûz), before We bring it into existence. Verily,
that is easy for Allâh.
সুরা হাদীদ : আয়াত ২৩ ।
[23] لِكَيلا تَأسَوا عَلىٰ ما فاتَكُم وَلا تَفرَحوا بِما
ءاتىٰكُم ۗ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ مُختالٍ فَخورٍ
[23] এটা এজন্যে বলা হয়, যাতে তোমরা যা হারাও তজ্জন্যে দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তজ্জন্যে উল্লসিত না হও। আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না,
[23] In order that you may not grieve at the things that you fail to get, nor
rejoice over that which has been given to you. And Allâh likes not prideful
boasters.
সুরা হাদীদ : আয়াত ২৪ ।
[24] الَّذينَ يَبخَلونَ وَيَأمُرونَ النّاسَ بِالبُخلِ ۗ وَمَن
يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الغَنِىُّ الحَميدُ
[24] যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয়, যে মুখ ফিরিয়ে নেয়, তার জানা উচিত যে, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।
[24] Those who are misers and enjoin upon people miserliness (Allâh is not in
need of their charity). And whosoever turns away (from Faith — Allâh’s
Monotheism), then Allâh is Rich (Free of all needs), Worthy of all praise.
সুরা হাদীদ : আয়াত ২৫ ।
[25] لَقَد أَرسَلنا رُسُلَنا بِالبَيِّنٰتِ وَأَنزَلنا مَعَهُمُ
الكِتٰبَ وَالميزانَ لِيَقومَ النّاسُ بِالقِسطِ ۖ وَأَنزَلنَا الحَديدَ فيهِ
بَأسٌ شَديدٌ وَمَنٰفِعُ لِلنّاسِ وَلِيَعلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ
بِالغَيبِ ۚ إِنَّ اللَّهَ قَوِىٌّ عَزيزٌ
[25] আমি আমার রসূলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাযিল করেছি লৌহ, যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। এটা এজন্যে যে, আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাঁকে ও তাঁর রসূলগণকে সাহায্য করে। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
[25] Indeed We have sent Our Messengers with clear proofs, and revealed with
them the Scripture and the Balance (justice) that mankind may keep up justice.
And We brought forth iron wherein is mighty power (in matters of war), as well
as many benefits for mankind, that Allâh may test who it is that will help Him
(His religion), and His Messengers in the unseen. Verily, Allâh is All-Strong,
All-Mighty.
সুরা হাদীদ : আয়াত ২৬ ।
[26] وَلَقَد أَرسَلنا نوحًا وَإِبرٰهيمَ وَجَعَلنا فى
ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالكِتٰبَ ۖ فَمِنهُم مُهتَدٍ ۖ وَكَثيرٌ مِنهُم
فٰسِقونَ
[26] আমি নূহ ও ইব্রাহীমকে রসূলরূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুওয়ত ও কিতাব অব্যাহত রেখেছি। অতঃপর তাদের কতক সৎপথপ্রাপ্ত হয়েছে এবং অধিকাংশই হয়েছে পাপাচারী।
[26] And indeed, We sent Nûh (Noah) and Ibrahîm (Abraham), and placed in their
offspring Prophethood and Scripture, And among them there are some who are
guided, but many of them are Fâsiqûn (rebellious, disobedient to Allâh).
সুরা হাদীদ : আয়াত ২৭ ।
[27] ثُمَّ قَفَّينا عَلىٰ ءاثٰرِهِم بِرُسُلِنا وَقَفَّينا
بِعيسَى ابنِ مَريَمَ وَءاتَينٰهُ الإِنجيلَ وَجَعَلنا فى قُلوبِ الَّذينَ
اتَّبَعوهُ رَأفَةً وَرَحمَةً وَرَهبانِيَّةً ابتَدَعوها ما كَتَبنٰها عَلَيهِم
إِلَّا ابتِغاءَ رِضوٰنِ اللَّهِ فَما رَعَوها حَقَّ رِعايَتِها ۖ فَـٔاتَينَا
الَّذينَ ءامَنوا مِنهُم أَجرَهُم ۖ وَكَثيرٌ مِنهُم فٰسِقونَ
[27] অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া। আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই পাপাচারী।
[27] Then, We sent after them, Our Messengers, and We sent ‘Īsā (Jesus) son of
Maryam (Mary), and gave him the Injeel (Gospel). And We ordained in the hearts
of those who followed him, compassion and mercy. But the monasticism which they
invented for themselves, We did not prescribe for them, but (they sought it)
only to please Allâh therewith, but they did not observe it with the right
observance. So We gave those among them who believed, their (due) reward, but many
of them are Fâsiqûn (rebellious, disobedient to Allâh).