[৪৪]لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
[৪৪]যা শীতল নয় এবং আরামদায়কও নয়।
Author Archives: এস.এম. মঞ্জুর রহমান
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৫ ।
[৪৫]إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُتْرَفِينَ
[৪৫]তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৬ ।
[৪৬]وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
[৪৬]তারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৭ ।
[৪৭]وَكَانُوا يَقُولُونَ أَئِذَا
مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ
[৪৭]তারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৮ ।
[৪৮]أَوَ آبَاؤُنَا الْأَوَّلُونَ
[৪৮]এবং আমাদের পূর্বপুরুষগণও!
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৪৯ ।
[৪৯]قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
[৪৯]বলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫০ ।
[৫০]لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
[৫০]সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫১ ।
[৫১]ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
[৫১]অতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫২ ।
[৫২]لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
[৫২]তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৩ ।
[৫৩]فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ
[৫৩]অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৪ ।
[৫৪]فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
[৫৪]অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৫ ।
[৫৫]فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
[৫৫]পান করবে পিপাসিত উটের ন্যায়।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৬ ।
[৫৬]هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
[৫৬] কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৭ ।
[৫৭]نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
[৫৭]আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৮ ।
[৫৮]أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
[৫৮]তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৫৯ ।
[৫৯]أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
[৫৯]তোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৬০ ।
[৬০]نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ
بِمَسْبُوقِينَ
[৬০]আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৬১ ।
[৬১]عَلَى أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ
وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
[৬১]এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৬২ ।
[৬২]وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذكَّرُونَ
[৬২]তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
সুরা ওয়াক্বিয়া : আয়াত ৬৩ ।
[৬৩]أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
[৬৩]তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?