[107] فَأَلقىٰ عَصاهُ فَإِذا هِىَ ثُعبانٌ مُبينٌ
[107] তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তাৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল।
[107] Then [Mûsa (Moses)] threw his stick and behold! it was a serpent, manifest!
আল কুরআন এর পথে
[107] فَأَلقىٰ عَصاهُ فَإِذا هِىَ ثُعبانٌ مُبينٌ
[107] তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তাৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল।
[107] Then [Mûsa (Moses)] threw his stick and behold! it was a serpent, manifest!
[108] وَنَزَعَ يَدَهُ فَإِذا هِىَ بَيضاءُ لِلنّٰظِرينَ
[108] আর বের করলেন নিজের হাত এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগল।
[108] And he drew out his hand, and behold! it was white (with radiance) for the beholders
[109] قالَ المَلَأُ مِن قَومِ فِرعَونَ إِنَّ هٰذا لَسٰحِرٌ عَليمٌ
[109] ফেরাউনের সাঙ্গ-পাঙ্গরা বলতে লাগল, নিশ্চয় লোকটি বিজ্ঞ-যাদুকর।
[109] The chiefs of the people of Fir’aun (Pharaoh) said: “This is indeed a well-versed sorcerer;
[110] يُريدُ أَن يُخرِجَكُم مِن أَرضِكُم ۖ فَماذا تَأمُرونَ
[110] সে তোমাদিগকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের কি মত?
[110] “He wants to get you out of your land, so what do you advise?”
[111] قالوا أَرجِه وَأَخاهُ وَأَرسِل فِى المَدائِنِ حٰشِرينَ
[111] তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য।
[111] They said: “Put him and his brother off (for a time), and send callers to the cities to collect—
[112] يَأتوكَ بِكُلِّ سٰحِرٍ عَليمٍ
[112] যাতে তারা পরাকাষ্ঠাসম্পন্ন বিজ্ঞ যাদুকরদের এনে সমবেত করে।
[112] “That they bring up to you all well-versed sorcerers.”
[113] وَجاءَ السَّحَرَةُ فِرعَونَ قالوا إِنَّ لَنا لَأَجرًا إِن كُنّا نَحنُ الغٰلِبينَ
[113] বস্তুতঃ যাদুকররা এসে ফেরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্যে কি কোন পারিশ্রমিক নির্ধারিত আছে, যদি আমরা জয়লাভ করি?
[113] And so the sorcerers came to Fir’aun (Pharaoh). They said: “Indeed there will be a (good) reward for us if we are the victors.”
[114] قالَ نَعَم وَإِنَّكُم لَمِنَ المُقَرَّبينَ
[114] সে বলল, হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে।
[114] He said: “Yes, and moreover you will (in that case) be of the nearest (to me).”
[115] قالوا يٰموسىٰ إِمّا أَن تُلقِىَ وَإِمّا أَن نَكونَ نَحنُ المُلقينَ
[115] তারা বলল, হে মূসা! হয় তুমি নিক্ষেপ কর অথবা আমরা নিক্ষেপ করছি।
[115] They said: “O Mûsa (Moses)! Either you throw (first), or shall we have the (first) throw?”
[116] قالَ أَلقوا ۖ فَلَمّا أَلقَوا سَحَروا أَعيُنَ النّاسِ وَاستَرهَبوهُم وَجاءو بِسِحرٍ عَظيمٍ
[116] তিনি বললেন, তোমরাই নিক্ষেপ কর। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে বাধিয়ে দিল, ভীত-সন্ত্রস্ত করে তুলল এবং মহাযাদু প্রদর্শন করল।
[116] He [Mûsa (Moses)] said: “Throw you (first).” So when they threw, they bewitched the eyes of the people, and struck terror into them, and they displayed a great magic.
[117] ۞ وَأَوحَينا إِلىٰ موسىٰ أَن أَلقِ عَصاكَ ۖ فَإِذا هِىَ تَلقَفُ ما يَأفِكونَ
[117] তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।
[117] And We reveled to Mûsa (Moses) (saying): “Throw your stick,” and behold! It swallowed up straight away all the falsehoods which they showed.
[118] فَوَقَعَ الحَقُّ وَبَطَلَ ما كانوا يَعمَلونَ
[118] সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল।
[118] Thus truth was confirmed, and all that they did was made of no effect.
[119] فَغُلِبوا هُنالِكَ وَانقَلَبوا صٰغِرينَ
[119] সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল।
[119] So they were defeated there and returned disgraced.
[120] وَأُلقِىَ السَّحَرَةُ سٰجِدينَ
[120] এবং যাদুকররা সেজদায় পড়ে গেল।
[120] And the sorcerers fell down prostrate.
[121] قالوا ءامَنّا بِرَبِّ العٰلَمينَ
[121] বলল, আমরা ঈমান আনছি মহা বিশ্বের পরওয়ারদেগারের প্রতি।
[121] They said: “We believe in the Lord of the ‘Alamîn (mankind, jinn and all that exists).
[122] رَبِّ موسىٰ وَهٰرونَ
[122] যিনি মূসা ও হারুনের পরওয়ারদেগার।
[122] “The Lord of Mûsa (Moses) and Hârûn (Aaron).”
[123] قالَ فِرعَونُ ءامَنتُم بِهِ قَبلَ أَن ءاذَنَ لَكُم ۖ إِنَّ هٰذا لَمَكرٌ مَكَرتُموهُ فِى المَدينَةِ لِتُخرِجوا مِنها أَهلَها ۖ فَسَوفَ تَعلَمونَ
[123] ফেরাউন বলল, তোমরা কি (তাহলে) আমার অনুমতি দেয়ার আগেই ঈমান আনলে! এটা প্রতারণা, যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে। যাতে করে এ শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পার। সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে।
[123] Fir’aun (Pharaoh) said: “You have believed in him [Mûsa (Moses)] before I give you permission. Surely, this is a plot which you have plotted in the city to drive out its people, but you shall come to know.
[124] لَأُقَطِّعَنَّ أَيدِيَكُم وَأَرجُلَكُم مِن خِلٰفٍ ثُمَّ لَأُصَلِّبَنَّكُم أَجمَعينَ
[124] অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শূলীতে চড়িয়ে মারব।
[124] “Surely, I will cut off your hands and your feet from opposite sides, then I will crucify you all.”
[125] قالوا إِنّا إِلىٰ رَبِّنا مُنقَلِبونَ
[125] তারা বলল, আমাদেরকে তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদেগারের নিকট ফিরে যেতেই হবে।
[125] They said: “Verily, we are returning to our Lord.
[126] وَما تَنقِمُ مِنّا إِلّا أَن ءامَنّا بِـٔايٰتِ رَبِّنا لَمّا جاءَتنا ۚ رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ
[126] বস্তুতঃ আমাদের সাথে তোমার শত্রুতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদেগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।
[126] “And you take vengeance on us only because we believed in the Ayât (proofs, evidences, lessons, signs, etc.) of our Lord when they reached us! Our Lord! pour out on us patience, and cause us to die as Muslims.”