[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭২ ।

[72] وَأَن أَقيمُوا الصَّلوٰةَ وَاتَّقوهُ ۚ وَهُوَ الَّذى إِلَيهِ تُحشَرونَ

[72] এবং তা এই যে, নামায কায়েম কর এবং তাঁকে ভয় কর। তাঁর সামনেই তোমরা একত্রিত হবে।

[72] And to perform As-Salât (Iqâmat-as-Salât)”, and to be obedient to Allâh and fear Him, and it is He to Whom you shall be gathered.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৩ ।

[73] وَهُوَ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ ۖ وَيَومَ يَقولُ كُن فَيَكونُ ۚ قَولُهُ الحَقُّ ۚ وَلَهُ المُلكُ يَومَ يُنفَخُ فِى الصّورِ ۚ عٰلِمُ الغَيبِ وَالشَّهٰدَةِ ۚ وَهُوَ الحَكيمُ الخَبيرُ

[73] তিনিই সঠিকভাবে নভোমন্ডল সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেনঃ হয়ে যা, অতঃপর হয়ে যাবে। তাঁর কথা সত্য। যেদিন শিঙ্গায় ফুৎকার করা হবে, সেদিন তাঁরই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

[73] It is He Who has created the heavens and the earth in truth, and on the Day (i.e. the Day of Resurrection) He will say: “Be!”, – and it is! His Word is the truth. His will be the dominion on the Day when the trumpet will be blown. All-Knower of the unseen and the seen. He is the All-Wise, Well-Aware (of all things).

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৪ ।

[74] ۞ وَإِذ قالَ إِبرٰهيمُ لِأَبيهِ ءازَرَ أَتَتَّخِذُ أَصنامًا ءالِهَةً ۖ إِنّى أَرىٰكَ وَقَومَكَ فى ضَلٰلٍ مُبينٍ

[74] স্মরণ কর, যখন ইব্রাহীম পিতা আযরকে বললেনঃ তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর? আমি দেখতে পাচ্ছি যে, তুমি ও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট।

[74] And (remember) when Ibrâhim (Abraham) said to his father Azar: “Do you take idols as âlihâh (gods)? Verily, I see you and your people in manifest error.”

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৫ ।

[75] وَكَذٰلِكَ نُرى إِبرٰهيمَ مَلَكوتَ السَّمٰوٰتِ وَالأَرضِ وَلِيَكونَ مِنَ الموقِنينَ

[75] আমি এরূপ ভাবেই ইব্রাহীমকে নভোমন্ডল ও ভুমন্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম-যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়।

[75] Thus did we show Ibrâhim (Abraham) the kingdom of the heavens and the earth that he be one of those who have Faith with certainty

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৬ ।

[76] فَلَمّا جَنَّ عَلَيهِ الَّيلُ رَءا كَوكَبًا ۖ قالَ هٰذا رَبّى ۖ فَلَمّا أَفَلَ قالَ لا أُحِبُّ الءافِلينَ

[76] অনন্তর যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হল, তখন সে একটি তারকা দেখতে পেল, বললঃ ইহা আমার প্রতিপালক। অতঃপর যখন তা অস্তমিত হল তখন বললঃ আমি অস্তগামীদেরকে ভালবাসি না।

[76] When the night covered him over with darkness he saw a star. He said: “This is my lord.” But when it set, he said: “I like not those that set.”

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৭ ।

[77] فَلَمّا رَءَا القَمَرَ بازِغًا قالَ هٰذا رَبّى ۖ فَلَمّا أَفَلَ قالَ لَئِن لَم يَهدِنى رَبّى لَأَكونَنَّ مِنَ القَومِ الضّالّينَ

[77] অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, বললঃ এটি আমার প্রতিপালক। অনন্তর যখন তা অদৃশ্য হয়ে গেল, তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ-প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব।

[77] When he saw the moon rising up, he said: “This is my lord.” But when it set, he said: “Unless my Lord guides me, I shall surely be among the people who went astray.”

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৮ ।

[78] فَلَمّا رَءَا الشَّمسَ بازِغَةً قالَ هٰذا رَبّى هٰذا أَكبَرُ ۖ فَلَمّا أَفَلَت قالَ يٰقَومِ إِنّى بَريءٌ مِمّا تُشرِكونَ

[78] অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বললঃ এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতপর যখন তা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরীক কর, আমি ওসব থেকে মুক্ত।

[78] When he saw the sun rising up, he said: “This is my lord. This is greater.” But when it set, he said: “O my people! I am indeed free from all that you join as partners (in worship with Allâh).

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৭৯ ।

[79] إِنّى وَجَّهتُ وَجهِىَ لِلَّذى فَطَرَ السَّمٰوٰتِ وَالأَرضَ حَنيفًا ۖ وَما أَنا۠ مِنَ المُشرِكينَ

[79] আমি এক মুখী হয়ে স্বীয় আনন ঐ সত্তার দিকে করেছি, যিনি নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি করেছেন এবং আমি মুশরিক নই।

[79] Verily, I have turned my face towards Him Who has created the heavens and the earth Hanifa (Islâmic Monotheism, i.e. worshipping none but Allâh Alone) and I am not of Al-Mushrikûn (see V.2:105)”.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮০ ।

[80] وَحاجَّهُ قَومُهُ ۚ قالَ أَتُحٰجّونّى فِى اللَّهِ وَقَد هَدىٰنِ ۚ وَلا أَخافُ ما تُشرِكونَ بِهِ إِلّا أَن يَشاءَ رَبّى شَيـًٔا ۗ وَسِعَ رَبّى كُلَّ شَيءٍ عِلمًا ۗ أَفَلا تَتَذَكَّرونَ

[80] তাঁর সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বললঃ তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছ; অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন। তোমরা যাদেরকে শরীক কর, আমি তাদেরকে ভয় করি না তবে আমার পালকর্তাই যদি কোন কষ্ট দিতে চান। আমার পালনকর্তাই প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা কর না ?

[80] His people disputed with him. He said: “Do you dispute with me concerning Allâh while He has guided me, and I fear not those whom you associate with Him (Allâh) in worship. (Nothing can happen to me) except when my Lord (Allâh) wills something. My Lord comprehends in His Knowledge all things. Will you not then remember?

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮১ ।

[81] وَكَيفَ أَخافُ ما أَشرَكتُم وَلا تَخافونَ أَنَّكُم أَشرَكتُم بِاللَّهِ ما لَم يُنَزِّل بِهِ عَلَيكُم سُلطٰنًا ۚ فَأَىُّ الفَريقَينِ أَحَقُّ بِالأَمنِ ۖ إِن كُنتُم تَعلَمونَ

[81] যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছ, তাদেরকে কিরূপে ভয় কর, অথচ তোমরা ভয় কর না যে, তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক করছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব, উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাক।

[81] And how should I fear those whom you associate in worship with Allâh (though they can neither benefit nor harm), while you fear not that you have joined in worship with Allâh things for which He has not sent down to you any authority. (So) which of the two parties has more right to be in security? If you but know.”

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮২ ।

[82] الَّذينَ ءامَنوا وَلَم يَلبِسوا إيمٰنَهُم بِظُلمٍ أُولٰئِكَ لَهُمُ الأَمنُ وَهُم مُهتَدونَ

[82] যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শেরেকীর সাথে মিশ্রিত করে না, তাদের জন্যেই শান্তি এবং তারাই সুপথগামী।

[82] It is those who believe (in the Oneness of Allâh and worship none but Him Alone) and confuse not their belief with Zulm (wrong i.e. by worshipping others besides Allâh), for them (only) there is security and they are the guided.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৩ ।

[83] وَتِلكَ حُجَّتُنا ءاتَينٰها إِبرٰهيمَ عَلىٰ قَومِهِ ۚ نَرفَعُ دَرَجٰتٍ مَن نَشاءُ ۗ إِنَّ رَبَّكَ حَكيمٌ عَليمٌ

[83] এটি ছিল আমার যুক্তি, যা আমি ইব্রাহীমকে তাঁর সম্প্রÞদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী

[83] And that was Our Proof which We gave Ibrâhim (Abraham) against his people. We raise whom We will in degrees. Certainly your Lord is All¬Wise, All¬Knowing.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৪ ।

[84] وَوَهَبنا لَهُ إِسحٰقَ وَيَعقوبَ ۚ كُلًّا هَدَينا ۚ وَنوحًا هَدَينا مِن قَبلُ ۖ وَمِن ذُرِّيَّتِهِ داوۥدَ وَسُلَيمٰنَ وَأَيّوبَ وَيوسُفَ وَموسىٰ وَهٰرونَ ۚ وَكَذٰلِكَ نَجزِى المُحسِنينَ

[84] আমি তাঁকে দান করেছি ইসহাক এবং এয়াকুব। প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করেছি-তাঁর সন্তানদের মধ্যে দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা ও হারুনকে। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

[84] And We bestowed upon him Ishâq (Isaac) and Ya’qûb (Jacob), each of them We guided, and before him, We guided Nûh (Noah), and among his progeny Dawûd (David), Sulaimân (Solomon), Ayub (Job), Yûsuf (Joseph), Mûsa (Moses), and Hârûn (Aaron). Thus do We reward the Al-Muhsinun (the good-doers. See the foot note of V.9:120).

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৫ ।

[85] وَزَكَرِيّا وَيَحيىٰ وَعيسىٰ وَإِلياسَ ۖ كُلٌّ مِنَ الصّٰلِحينَ

[85] আর ও যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল।

[85] And Zakariyâ (Zachariya), and Yahya (John) and ‘Īsā (Jesus) and Iliyâs (Elias), each one of them was of the righteous.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৬ ।

[86] وَإِسمٰعيلَ وَاليَسَعَ وَيونُسَ وَلوطًا ۚ وَكُلًّا فَضَّلنا عَلَى العٰلَمينَ

[86] এবং ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবাম্বিত করেছি।

[86] And Ismâ’il (Ishmael) and Al-Yas’â (Elisha), and Yûnus (Jonah) and Lut (Lot), and each one of them We preferred above the ‘Alamîn [(mankind and jinn) (of their times)].

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৭ ।

[87] وَمِن ءابائِهِم وَذُرِّيّٰتِهِم وَإِخوٰنِهِم ۖ وَاجتَبَينٰهُم وَهَدَينٰهُم إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ

[87] আর ও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান-সন্ততি ও ভ্রাতাদেরকে; আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথ প্রদর্শন করেছি।

[87] And also some of their fathers and their progeny and their brethren, We chose them, and We guided them to a Straight Path.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৮ ।

[88] ذٰلِكَ هُدَى اللَّهِ يَهدى بِهِ مَن يَشاءُ مِن عِبادِهِ ۚ وَلَو أَشرَكوا لَحَبِطَ عَنهُم ما كانوا يَعمَلونَ

[88] এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালান। যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত।

[88] This is the Guidance of Allâh with which He guides whomsoever He will of His slaves. But if they had joined in worship others with Allâh, all that they used to do would have been of no benefit to them.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৮৯ ।

[89] أُولٰئِكَ الَّذينَ ءاتَينٰهُمُ الكِتٰبَ وَالحُكمَ وَالنُّبُوَّةَ ۚ فَإِن يَكفُر بِها هٰؤُلاءِ فَقَد وَكَّلنا بِها قَومًا لَيسوا بِها بِكٰفِرينَ

[89] তাদেরকেই আমি গ্রন্থ, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব, যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্যে এমন সম্প্রদায় নির্দিষ্ট করেছি, যারা এতে অবিশ্বাসী হবে না।

[89] They are those whom We gave the Book, Al¬Hukm (understanding of the religious laws), and Prophethood. But if these disbelieve therein (the Book, Al¬Hukm and Prophethood), then, indeed We have entrusted it to a people (such as the Companions of Prophet Muhammad SAW) who are not disbelievers therein.

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৯০ ।

[90] أُولٰئِكَ الَّذينَ هَدَى اللَّهُ ۖ فَبِهُدىٰهُمُ اقتَدِه ۗ قُل لا أَسـَٔلُكُم عَلَيهِ أَجرًا ۖ إِن هُوَ إِلّا ذِكرىٰ لِلعٰلَمينَ

[90] এরা এমন ছিল, যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন। অতএব, আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিনঃ আমি তোমাদের কাছে এর জন্যে কোন পারিশ্রমিক চাই না। এটি সারা বিশ্বের জন্যে একটি উপদেশমাত্র।

[90] They are those whom Allâh had guided. So follow their guidance. Say: “No reward I ask of you for this (the Qur’ân). It is only a reminder for the ‘Alamîn (mankind and jinn).”

[০৬] সুরা আন’য়াম : আয়াত ৯১ ।

[91] وَما قَدَرُوا اللَّهَ حَقَّ قَدرِهِ إِذ قالوا ما أَنزَلَ اللَّهُ عَلىٰ بَشَرٍ مِن شَيءٍ ۗ قُل مَن أَنزَلَ الكِتٰبَ الَّذى جاءَ بِهِ موسىٰ نورًا وَهُدًى لِلنّاسِ ۖ تَجعَلونَهُ قَراطيسَ تُبدونَها وَتُخفونَ كَثيرًا ۖ وَعُلِّمتُم ما لَم تَعلَموا أَنتُم وَلا ءاباؤُكُم ۖ قُلِ اللَّهُ ۖ ثُمَّ ذَرهُم فى خَوضِهِم يَلعَبونَ

[91] তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি, যখন তারা বললঃ আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি। আপনি জিজ্ঞেস করুনঃ ঐ গ্রন্থ কে নাযিল করেছে, যা মূসা নিয়ে এসেছিল ? যা জ্যোতিবিশেষ এবং মানব মন্ডলীর জন্যে হোদায়েতস্বরূপ, যা তোমরা বিক্ষিপ্তপত্রে রেখে লোকদের জন্যে প্রকাশ করছ এবং বহুলাংশকে গোপন করছ। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেয়া হয়েছে, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না। আপনি বলে দিনঃ আল্লাহ নাযিল করেছেন। অতঃপর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন।

[91] They (the Jews, Quraish pagans, idolaters) did not estimate Allâh with an estimation due to Him when they said: “Nothing did Allâh send down to any human being (by revelation).” Say (O Muhammad SAW): “Who then sent down the Book which Mûsa (Moses) brought, a light and a guidance to mankind which you (the Jews) have made into (separate) papersheets, disclosing (some of it) and concealing much. And you (believers in Allâh and His Messenger Muhammad SAW), were taught (through the Qur’ân) that which neither you nor your fathers knew.” Say: “Allâh (sent it down).” Then leave them to play in their vain discussions. (Tafsir Al-Qurtubî).